ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

দ্বিতীয় দফায় ইফতার ও নগদ অর্থ বিতরন করেন সেচ্ছাসেবক লীগ নেতা আনিস

অসহায় পথশিশু ও হতদরিদ্র মানুষের পাশে শেরেবাংলা নগর থানা সেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জনাব আনিসুর রহমান আনিস।  মঙ্গলবার (৪ মে) বিকালে রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান গেটে ২শত অসহায় পথশিশু ও হত দরিদ্রদের মাঝে, দ্বিতীয় দফায় ইফতার ও নগদ অর্থ বিতরন করেন।


সেচ্ছাসেবক লীগ নেতা আনিসুর রহমান বলেন, দেশের করোনাভাইরাসের প্রথম ঢেউয়ের মতো দ্বিতীয় ঢেউ সামলাতে বিভিন্ন সেবা চালুর পাশা পাশি অসহায়, ক্ষতিগ্রস্ত মানুষদের নানাভাবে সহায়তা দিচ্ছে সেচ্ছাসেবক লীগ।  মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বিভিন্ন সেবা চালুর পাশাপাশি অসহায়, ক্ষতিগ্রস্ত মানুষদের নানাভাবে সহায়তা দেওয়া হচ্ছে।


এর আগে গত (২ মে) বিকালে রমজান মাস উপলক্ষে শেরে বাংলা নগর নাক কান গলা ইনস্টিটিউটে এর আশেপাশে বসবাসরত দরিদ্র ও অসহায় ২৫০ টি পরিবারের মাঝে ইফতার বিতরণ করেন সেচ্ছাসেবক লীগ নেতা আনিসুর রহমান আনিস।


এ সময় উপস্থিত ছিলেন,  অন্যান্য ওয়ার্ড ও থানার বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।

ads
ads
ads

Our Facebook Page

↑